Skip to Content

গান-বাজনা হারাম প্রচার

March 14, 2026 by
Ahmad Shafi
| রাইটস্ ফর উম্মাহ—দাওয়াহ সিরিজ।

গান-বাজনা—মিউজিক হারাম প্রচার


রাসূলুল্লাহ(সা.) বলেছেনঃ

“আমার উম্মতের কিছু লোক এমন হবে যারা ব্যভিচার, রেশম, মদ এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে।” -(সহীহ্ আল-বুখারী: ৫৫৯০)
অন্যত্র রাসূলুল্লাহ(সা.) বলেছেনঃ
“যে ব্যক্তি কোনো কুপ্রথা চালু করল, সে নিজে তার পাপের পাশাপাশি, তার দ্বারা যেসব লোক গুনাহ করল—সবার গুনাহের অংশ পাবে।” –(সহীহ মুসলিম: ২৬৭৪)

আল্লাহ তা‘আলা বলেনঃ

“নিশ্চয়ই যারা ভালোবাসে যে, মু’মিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক- তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি।” -(সূরা আন-নূর: আয়াত ১৯)

একবার ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ) বলেছিলেনঃ

“আপনি যদি দেখতে পান কোনো ব্যক্তির আগ্রহ কুরআনের আয়াত শোনার বদলে সুরেলা কবিতার পংক্তি শোনার দিকে, কুরআন শোনার পরিবর্তে সুর/বাজনা শোনার দিকে, তাহলে সেটাই সবচেয়ে শক্তিশালী প্রমাণ যে তার হৃদয় আল্লাহর ভালোবাসা ও তার কালাম থেকে শূন্য হয়ে গিয়েছে।” -(সূত্র: আল-জাওয়াবুল কাফী, ১/১৭০)
একমাত্র আল্লাহর জন্য নিঃস্বার্থে একজন মু’মিন-মুসলমান শুধু একটি জিনিস'ই প্রচার করতে পারে আর তা হলো ‘দ্বীন তথা ইসলাম’।

আল্লাহ তা‘আলা কুর‘আনে বলেনঃ

“জ্ঞান-বুদ্ধি আর উত্তম উপদেশের মাধ্যমে তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহবান জানাও আর লোকেদের সাথে বিতর্ক কর এমন পন্থায় যা অতি উত্তম।” -(সূরা আন-নাহল: আয়াত ১২৫)
“যারা আমার নাযিল করা স্পষ্ট নিদর্শন ও হিদায়াত গোপন করে, আল্লাহ তাদের প্রতি লানত করেন।” -(সূরা আল-বাক্বারা: আয়াত ১৫৯)

রাসূলুল্লাহ(সা.) বলেছেনঃ

“আমার পক্ষ থেকে প্রচার করো, তা যদি একটি আয়াতও হয়।” -(সহীহ আল-বুখারী: ৩৪৬১)
সর্বশেষে, রাসূলুল্লাহ(সা.) বলেছেনঃ
“আল্লাহ ঐ ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন, যে আমার কোন হাদিস শুনেছে; অতঃপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে।” -(সুনান আবু-দাউদ: ৩৬৬০)
স্টোরি কিবা স্ট্যাটাস নামক এই হারাম প্রচার এখনো চলমান রাখবে না বন্ধ করে দিবে এটা তুমার ব্যাপার এবং এইটা তুমার ঈমানের উপর বা গা‘য়রতের উপর নির্ভর করে। আমার কাজ হলো এক আল্লাহর জন্য তুমাকে সতর্ক করা এবং তুমার নিকট অবশিষ্ট দ্বীনের দাওয়াহ'টুকু পৌছানো।

আল্লাহ তা‘আলা বলেনঃ

“তোমরা গুনাহ ও সীমালঙ্ঘনের কাজে একে অপরকে সাহায্য করো না।” –(সূরা আল-মায়িদাহ: আয়াত ২)

এক আল্লাহকে রাজি আর খুশি করবে, না চির শত্রু শয়তানকে করবে?

“নিঃসন্দেহে সে সফলকাম, যে নিজেকে পরিশুদ্ধ করেছে। আর সে ব্যর্থ হয়েছে, যে নিজ নফসকে কলুষিত করেছে।”-(সূরা আশ-শামস: আয়াত ৯-১০)
হে আল্লাহ! আমাদের মাফ করুন; আমীন।
জাযাকাল্লাহু খায়রান।


© WRITES FOR UMMAH
Sign in to leave a comment
যদি তারা বলে
সিরিজ: ২