আসসালামু আ’লাইকুম ওয়ারাহমাতুল্লাহ, সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা!
আমাদের বাচ্চারা যেন ঈমান ও ইসলামী মূল্যবোধের সাথে তার শিক্ষাজীবন শুরু করতে পারে , এবং দ্বীনের মৌলিক শিক্ষার সাথে সাথে যেন সে স্কুলের অন্যান্য শিক্ষা ও যোগ্যতা অর্জন করতে পারে সেই লক্ষ্যেই প্রতিষ্ঠিত হয়েছে আপনাদের প্রিয় প্রতিষ্ঠান আদ্ দ্বীন একাডেমি সিলেট।

আমল, আখলাক ও দ্বীনি চেতনার উপর ছোট্ট বেলা থেকেই আপনার শিশুকে গড়ে তোলা একজন সচেতন অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব। আদ-দ্বীন একাডেমি, সিলেট এই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে; সমাজের সকল স্তরের মানুষের জন্য দ্বীন শিক্ষার নানামুখী আয়োজন নিয়েই আমাদের পথ চলা। রয়েছে আফটার স্কুল মকতব প্রোগ্রাম, বয়স্কদের জন্য প্রতিদিন কোর‘আন শিক্ষা ক্লাস সহ বিভিন্ন আয়োজন। অত্যন্ত মনোরম পরিবেশে, বাচ্চাদের উপযোগী রুটিনের মধ্যে থেকে আবাসিক/অনাবাসিক হিফজুল কোর‘আন বিভাগ।
মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ইতিমধ্যে প্রস্তুত হচ্ছে আধুনিক মানসম্মত ও ইকো ফ্রেন্ডলি স্মার্ট দ্বিতীয় ক্যাম্পাস। আলাদা ক্যাম্পাসে সম্পূর্ণ আবাসিক এবং অনাবাসিক সুবিধা নিয়ে শুরু হচ্ছে বিশ্ব মানের হিফজুল কো‘রআন প্রোগ্রাম। আমাদের এই কার্যক্রমে সাদাকায়ে জারিয়াহ হিসেবে আপনি যুক্ত হবেন বলে আশা করছি!
যেসব খাতে আপনি সহায়তা করতে পারেন:
- হোস্টেল ব্যবস্থাপনার জন্য কিচেনের কিছু প্রয়োজনীয় আসবাবপত্র (চুলা, হাঁড়িপাতিল সহ অন্যান্য সামানা) ২০,০০০/- আনুমানিক।
- একটা ডিপ ফ্রিজ; (পুরাতন) ২০-২৫ হাজার টাকা, (নতুন) ৩৫-৪০ হাজার টাকা।
- হিফজুল কোর‘আন বিভাগের বাচ্চাদের কুর‘আন তেলাওয়াতের মাশকের জন্য একটি স্মার্ট টিভি বা স্মার্ট বোর্ড (৩০-৩৫ হাজার) টাকা।
- লোডশেডিংয়ের ভয়াবহ এই সময়ে বাচ্চাদের পড়াশোনা নির্বিঘ্ন করতে আইপিএস (৫০-৬০ হাজার) টাকা ।
- গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও স্পন্সরশিপ বাবত যেকোনো পরিমাণ অনুদান। (এই খাতে যাকাত, ফেতরা ও অন্যান্য সাদাকাহ প্রদান করা যাবে ইন'শা'আল্লাহ)
এছাড়াও সাধারণ সহায়তা হিসেবে যেকোনো পরিমাণ অর্থ প্রদান করে আমাদের কার্যক্রম সামনে এগিয়ে নিতে আপনার ভূমিকা আমরা প্রত্যাশা করি।
যোগাযোগ ও ঠিকানা
আপনার যেকোনো অনুদান প্রদান করতে যোগাযোগ করুন, অথবা বিকাশ করুন।
বর্তমান ঠিকানা
আলমপুর মসজিদ মার্কেট, জকিগঞ্জ রোড, আলমপুর, সিলেট, বাংলাদেশ।
যোগাযোগ
+8801715037355 +8801738620634
আমাদের যাবতীয় কার্যক্রম বিস্তারিত জানতে ও দেখতে আমাদের আদ্ দ্বীন ফাউন্ডেশন এর ওয়েবসাইট ভিজিট ও আদ্ দ্বীন একাডেমির ফেসবুক পেজ ফলো করতে পারেন।
Website
© Writes For Ummah