Skip to Content
Writes For Ummah
  • About Us
  • Blog & Articles
  • Quotes
  • Jumu'ah
  • Contact
  • Donation
  • Sign in
  • Community
Writes For Ummah
      • About Us
      • Blog & Articles
      • Quotes
      • Jumu'ah
      • Contact
      • Donation
    • Sign in
    • Community

    আপনাকে ঈদ মোবারক

    পবিত্র ঈদ-উল ফিতর্ ১৪৪৭(২০২৬)
  • All Blogs
  • Our blog
  • আপনাকে ঈদ মোবারক
  • March 20, 2026 by
    Writes For Ummah
    | 1 Comment

    🌙 ঈদ মোবারক

    تَقَبَّلَ اللّٰهُ مِنَّا وَمِنْكُمْ

    আল্লাহ আমাদের এবং আপনাদের সকল (ইবাদত) কবুল করুন।
    আসসালামু আ’লাইকুম।
    পবিত্র ঈদ-উল ফিতরের আনন্দঘন মুহূর্তে ‘Writes For Ummah’ প্লাটফর্ম থেকে মুসলিম উম্মাহর সকল ভাই-বোনকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও দো‘আ। আল্লাহ আমাদের সিয়াম, কিয়াম, তিলাওয়াত এবং সকল ইবাদত কবুল করুন এবং আমাদের জীবনকে কুর‘আন ও সুন্নাহর আলোকে পরিচালিত করার তাওফিক দান করুন।
    আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ

    ‎حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ قَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَدِينَةَ وَلَهُمْ يَوْمَانِ يَلْعَبُونَ فِيهِمَا فَقَالَ ‏"‏ مَا هَذَانِ الْيَوْمَانِ ‏"‏ ‏.‏ قَالُوا كُنَّا نَلْعَبُ فِيهِمَا فِي الْجَاهِلِيَّةِ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ إِنَّ اللَّهَ قَدْ أَبْدَلَكُمْ بِهِمَا خَيْرًا مِنْهُمَا يَوْمَ الأَضْحَى وَيَوْمَ الْفِطْرِ ‏"‏ ‏.‏


    তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মাদীনা হতে এসে দেখেন মাদীনা বাসীরা নির্দিষ্ট দু’টি দিনে খেলাধূলা ও আনন্দ করে থাকে। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জিজ্ঞেস করলেনঃ ‘এ দু’টি দিন কিসের?’ সকলেই বললো, জাহিলী যুগে আমরা এ দু’ দিন খেলাধূলা করতাম। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, মহান আল্লাহ তোমাদের এ দু’ দিনের পরিবর্তে উত্তম দু’টি দিন দান করেছেন। তা হলো, ঈদুল আযহা ও ঈদুল ফিতরের দিন। ~(সুনানে আবু দাউদ, হাদিস নং ১১৩৪ | সহিহ হাদিস)


    আল্লাহ সুবহানাহু ওয়া-তা‘আলা বলেনঃ

    فَصَلِّ لِرَبِّكَ وَا نْحَرْ 

    “কাজেই তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানী করো।” ~(আল-কাউসার: আয়াত ২)

    ঈদের সুন্নাহ-সমূহঃ

    • ঈদের রাতে জাগ্রত থেকে ইবাদত করা, যেমন তাহাজ্জুদ, তিলাওয়াত, দরুদ, যিকির, ইস্তে‘গফার। 
    • অন্যদিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া এবং ফজরের সালাত জামাতের সাথে আদায় করা।
    • নামাজে যাওয়ার আগে সদকায়ে ফিতির আদায় করা।
    • মিসওয়াক করা।
    • গোসল করা।
    • শরীয়তসম্মত সাজসজ্জা করা।
    • সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা।
    • সুগন্ধি ব্যবহার করা।
    • ঈদ-উল ফিতরে ঈদগাহে যাবার আগে মিষ্টি-জাতীয় খাবার যেমন খেজুর ইত্যাদি খাওয়া।
    • সকাল সকাল ঈদগাহে যাওয়া।
    • ঈদের সালাত ঈদগাহে(খোলা মাঠে) আদায় করা, একান্ত বাধ্য না হলে মসজিদে আদায় না করা।
    • যে রাস্তা দিয়ে ঈদগাহে যাবে, সম্ভব হলে ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফেরা।
    • পায়ে হেঁটে যাওয়া।
    • খুতবা শোনা।
    • ঈদ-উল ফিতরে ঈদগাহে যাবার সময় নীরবে এই তাকবীর পড়তে থাকা: اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ

    ঈদের প্রস্তুতি টিপসঃ

    • ইসলামে বার্ষিক জাতীয় উৎসব দুইটি: ঈদুল ফিতর ও ঈদুল আযহা।
    • সুন্নাহসম্মত উপায়ে ঈদ উদযাপন করুন।
    • ঈদের সালাতের পূর্বেই ফিতরা আদায় করুন।
    • হাসিখুশি থাকার চেষ্টা করুন।
    • ঈদের জন্য নতুন জামা-কাপড় কেনা জরুরি নয়।
    • অপচয় করবেন না।
    • গরিব আত্মীয়-স্বজন, অসহায় প্রতিবেশীদের শিশুদেরকে ঈদের পোশাক ও উপহার দিন।
    • ঈদ উপলক্ষ্যে গান-বাদ্য, অশ্লীলতা, হারাম নাটক ও সিনেমা না দেখার প্রতিজ্ঞা করুন।
    • সুন্নাহসম্মত পদ্ধতিতে ঈদের শুভেচ্ছা বিনিময় করুন। যথা: তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম/আসসালামু আ’লাইকুম। অর্থাৎ আল্লাহ আপনার ও আমার (রমাদানে কৃত) সকল ভালো কাজ কবুল করুন। জাযাকাল্লাহ। 

    © Writes For Ummah
    Read • Reflect • Share
    in Our blog
    # wfu/event/2026
    Writes For Ummah March 20, 2026
    Share this post

    Share

    Tags
    wfu/event/2026
    Our blogs
    • Our blog
    • Articles
    • Poem & Literature
    Archive
    Sign in to leave a comment
    Who Are the Prophets in Islam?
    (Demo)

    Logo

    শুদ্ধ ইসলামিক জ্ঞানের প্রচার ও প্রসারে এক নির্ভরযোগ্য ডিজিটাল প্ল্যাটফর্ম। কুরআন ও সুন্নাহর আলোকে সঠিক দিকনির্দেশনাই আমাদের লক্ষ্য।

    Quick Links

    • হোম পেজ
    • আল-কুরআন
    • হাদিস শরীফ
    • লেখকের আবেদন
    • পোর্টাল

    Resources

    • আমাদের সম্পর্কে
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলি
    • আবেদনের নিয়ম
    • যোগাযোগ

    Newsletter

    সরাসরি ইনবক্সে নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। নতুন আর্টিকেল ও আপডেটের নিউজলেটার পেতে Writes For Ummah-এ একটি অ্যাকাউন্ট থাকা আবশ্যক।

    © 2024-2026 Writes For Ummah. All Rights Reserved.

    Maintained By Team Stunpixl